News Flash

  • Home
  • Uncategorized
  • টাকার জন্য মৃতদেহ আটকে রাখল আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ
Image

টাকার জন্য মৃতদেহ আটকে রাখল আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের অন্যতম বেসরকারি আইএলএস হাসপাতালের বিরুদ্ধে আবারো রোগীকে হাসপাতালে আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে৷ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের লোকজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গেছে গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ এলাকার সুরেশ চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ রোগীর পরিবারের কাছ থেকে আইএলএস হাসপাতাল মোট ৪৪ লক্ষ টাকা দাবি করেছে৷পরিবারের লোকজন জানিয়েছেন যখন টাকার প্রয়োজন হয় তখন ঐ আইএলএস হাসপাতাল থেকে রোগীর পরিবারের লোকজনদের ফোন করা হতো৷ যথারীতি রোগীর পরিবার এর লোকজনরা টাকা মিটিয়ে দিয়েছেন৷রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হলে তাদের কাছ থেকে কখনোই ভালো কোন উত্তর মিলছে না বলে তারা জানান৷ এমনকি রোগীর মৃত্যুর খবর পরিবারের লোকজনদের সঠিক সময়ে জানানো হয়নি৷


মৃত্যুর পরে মৃত্যুসংবাদ জানিয়ে রোগীর পরিবারের কাছ থেকে আরও টাকা-পয়সা দাবি করেছে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পরিবারের লোকজনদের অভিযোগ রোগীর মৃত্যুর ঘটনা সঠিক সময়ে না জানিয়ে পরবর্তী সময়ে অধিক টাকা দাবি করার কোন অধিকার হাসপাতাল কর্তৃপক্ষের থাকতে পারে না৷ এ নিয়ে মতভেদ দেখা দিলে আইএলএস কর্তৃপক্ষ রোগীর পরিবারের লোকজনদেরকে মৃতদেহ দিতে অস্বীকার করে৷ বকেয়া টাকা কর্তৃপক্ষের কথামতো মিটিয়ে না দেওয়া হলে মৃতদেহ পরিবারের লোকজনদের হাত দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়৷আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের এহেন অমানবিক ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


উল্লেখ্য ইতিপূর্বেও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷পরপর এসব ঘটনা সংঘটিত করতে থাকলেও হাসপাতালের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ আইএলএস হাসপাতালটি চিকিৎসা পরিষেবা প্রদান এর নাম করে কসাইখানায় পরিণত হয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন৷ সে কারণেই আইনের হাসপাতালে চিকিৎসা করাতে অনেকেই দ্বিমত প্রকাশ করে চলেছেন৷অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজনরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top