News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচদিনের সফরে গুয়াহাটিতে সংঘপ্রধান মোহন ভাগবত
Image

পাঁচদিনের সফরে গুয়াহাটিতে সংঘপ্রধান মোহন ভাগবত

গুয়াহাটি, ২ ডিসেম্বর (হি.স.) : পাঁচদিনের সফর সূচি নিয়ে গুয়াহাটি এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। আজ বুধবার সংঘ-প্রধান ভাগবতের সঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সৌজন্য সাক্ষাৎ করার কথা।

সংঘের এক সূত্র জানিয়েছে, গতকাল বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ গুয়াহাটি বিমান বন্দরে অবতরণ করেন সরসংঘচালক মোহন ভাগবত। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয়েছে মালিগাঁওয়ের আদিংগিরি পাহাড়ে অবস্থিত সেবাভারতী জনজাতি ছাত্রাবাসে। সূত্রটি জানিয়েছে, বাৎসরিক যোজনার অঙ্গ হিসেবে সংঘপ্রধান মোহন ভাগবতের এটা স্বাভাবিক সফর। বিশেষ কোনও কার্যক্রম রাখা হয়নি তাঁর জন্য। এই কয়দিন সংঘের উত্তর অসম, দক্ষিণ অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি প্রান্তের বিভিন্ন স্তরের প্রচারক, বিবিধ ক্ষেত্র যেমন সেবাভারতী, বনবাসী কল্যাণ আশ্রম, বিদ্যাভারতী, সংস্কার ভারতী, ইতিহাস সংকলন সমিতি ইত্যাদির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে পৃথক পৃথক ভাবে দফায় দফায় বৈঠক করে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম ও সংঘের কাজকর্মের খতিয়ান নিয়ে দিশা-নির্দেশ দেবেন। 

সূত্ৰটি জানিয়েছে, সংঘ-প্রধান এবার কোনও প্রকাশ্য সমাবেশ বা সম্মেলনে অংশগ্রহণ করবেন না। তিনি আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত গুয়াহাটিতে অবস্থান করবেন। তার পর যাবেন অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে। সেখানে সংঘের কাজকর্মের খতিয়ান নিয়ে ফের ১২ ডিসেম্বর গুয়াহাটি ফিরে এসে চলে যাবেন নাগপুর। 

প্রসঙ্গত, জেডপ্লাস ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত মোহন ভাগবতের আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র বলয়ে ঘিরে রাখা হয়েছে আদিংগিরি পাহাড়ে তাঁর অবস্থানস্থলের চতুর্পার্শ্ব। কামরূপ মহানগর জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের কড়া নজরে গোটা এলাকা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top