News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক বিক্ষোভ নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কৃষিমন্ত্রী ও রেলমন্ত্রীর
Image

কৃষক বিক্ষোভ নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কৃষিমন্ত্রী ও রেলমন্ত্রীর

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিতে কৃষক আন্দোলন অব্যাহত। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও রেলমন্ত্রীর বৈঠক হওয়ার পরেও নির্ণয় কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

মঙ্গলবার ৩২টি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর দাবি করেন, ‘বৈঠক ভালো হয়েছে। ৩ ডিসেম্বর ফের বৈঠকে বসা হবে।’ গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এর আগে অমিত শাহ বিক্ষোভরত কৃষকদের কোন ‘স্ট্রাকচার্ড’ এলাকায় গিয়ে আন্দোলন করার কথা বলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি খারিজ করে দেয় কৃষকরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top