News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪ ডিসেম্বর রামবিলাসের আসনে ভোট, মনোনয়ন জমা সুশীলের
Image

১৪ ডিসেম্বর রামবিলাসের আসনে ভোট, মনোনয়ন জমা সুশীলের

পাটনা, ২ ডিসেম্বর (হি.স.): প্রয়াত রামবিলাস পাসোয়ানের শূন্য আসনে ভোট হবে আগামী ১৪ ডিসেম্বর। ওই রাজ্যসভা আসনের উপ-নির্বাচনে এনডিএ-র পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদীকে। বুধবার রামবিলাসের আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সুশীল মোদী। মনোনয়ন জমা দেওয়ার সময় সুশীল মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। নীতীশ কুমার জানিয়েছেন, ‘সুশীল মোদীজির উপর আমাদের পূর্ণ সমর্থ রয়েছে।’

আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। ওইদিন বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ ডিসেম্বর। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাসের প্রয়াণে আসনটি ৮ অক্টোবর থেকে খালি রয়েছে। বিহারের রাজ্যসভার ওই আসনের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২ এপ্রিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top