News Flash

  • Home
  • Uncategorized
  • মেঙ্গালুরুর উপকূলে নৌকাডুবিতে মৃত দুই, খোঁজ নেই ৪ জন মৎস্যজীবীর
Image

মেঙ্গালুরুর উপকূলে নৌকাডুবিতে মৃত দুই, খোঁজ নেই ৪ জন মৎস্যজীবীর

মেঙ্গালুরু, ২ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরে মৎস্যজীবীদের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন মৎস্যজীবীর। দীর্ঘ সময় কেটে গিয়েছে, এখনও পর্যন্ত খোঁজ পাওয়ায় যায়নি আরও ৪ জন মৎস্যজীবীর। নৌকায় চেপে মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরের অনেক গভীরে মাছ ধরতে গিয়েছিলেন ২২ জন মৎস্যজীবী। মঙ্গলবার ২২ জন মৎস্যজীবী সমেত নৌকাটি ডুবে যায়। তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয় ১৬ জনকে, কিন্তু ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। গভীর সমুদ্রে তাঁরা তলিয়ে যান।

মঙ্গলবার দিনভর সন্ধান চালিয়ে, উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে ডুবে যাওয়া দু’জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু, ৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি বুধবার সকাল পর্যন্ত। ফলে তাঁদের বেঁচে থাকার আর কোনও আশা নেই বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে খারাপ আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কায় ৩-৪ ডিসেম্বর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top