News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বামেদের দীর্ঘ শাসনকালে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় হয়নি কেন, প্রশ্ণ তুলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

রাজ্যে বামেদের দীর্ঘ শাসনকালে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় হয়নি কেন, প্রশ্ণ তুলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ১ ডিসেম্বর (হি.স.) ৷৷ ত্রিপুরায় বামফ্রন্টের দীর্ঘ ২৫ বছরের বেশি শাসনামলে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি কেন, জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় কৃষকরা আন্দোলনে নেমেছেন৷ বামপন্থীরা সেই আন্দোলনকে সরাসরি সমর্থন করছেন৷ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ণ তুলেছেন৷ ওই প্রশ্ণের পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর কৃষকদের অর্থনৈতিক মানোন্নয়নে রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ তদানীন্তন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রী রামবিলাস পাসোয়ানের সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৈঠক করেন এবং ধান ক্রয়ে দিনক্ষণ ও মূল্য নির্ধারণ হয়েছিল৷ ২০১৮ সালে এফসিআই-এর মাধ্যমে ওই ধান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ ১৭ টাকা ৫০ পয়সা প্রতি কেজি দরে এফসিআই ধান ক্রয় শুরু করেছিল ২০১৮ সালের ১৫ ডিসেম্বর৷

প্রথম পর্যায়ে ত্রিপুরায় দুই ধাপে ২৬,৮৭০ মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করেছিল এফসিআই৷ পরবর্তী পর্যায়ে তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ হাজার মেট্রিক টন৷ সাথে বেড়েছিল সহায়ক মূল্যও৷ দ্বিতীয় পর্যায়ে কৃষকদের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য বেড়ে দাঁড়ায় প্রতি কেজি ১৮ টাকা ১৫ পয়সা৷ স্বাভাবিকভাবেই কৃষকদের আয় আরও বেড়ে যায়৷ অথচ, দীর্ঘ বাম জমানায় এ-ধরনের উদ্যোগ নেওয়া হয়নি কখনও৷ এফসিআই-এর মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে ত্রিপুরা সরকারকেও কোষাগার থেকে খরচ করতে হয়েছে৷ কারণ, ধান ভাঙার অত্যাধুনিক মিল ছিল না ত্রিপুরায়৷ তাই ত্রিপুরা সরকার ধান ভাঙার জন্য খরচের ক্ষেত্রে পৃথক নীতি প্রণয়ন করেছে৷


এ-বিষয়ে ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি জওহর সাহা বলেন, সিপিএম কৃষকের কল্যাণে কখনও ভাবেনি৷ বামেরা দীর্ঘ শাসনে কৃষকদের রেগা শ্রমিকে পরিণত করেছিল৷ কারণ, তাঁরা কৃষকদের নিয়ে রাজনীতি করে৷ তাঁর কথায়, ভারতে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ আজ তার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার রূপরেখা স্থির করেছেন প্রধানমন্ত্রী মোদী৷ সাথে ধান ও ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ হয়ে গেছে৷ তাঁর দাবি, কৃষি বিল ফসলের দাম সুরক্ষিত করবে৷ অথচ, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করার জন্য সারা দেশে কৃষি বিলের বিরোধিতা করা হচ্ছে৷
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বামেদের নিশানা করে বলেন, ত্রিপুরায় ২৫ বছরের বেশি সময় কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন৷ অথচ, ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় প্রথমবারের মতো ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বামেরা আবারও শুধুই মিথ্যার প্রচার করে চলেছেন৷


প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় একাংশ কৃষক আন্দোলনে নেমেছেন৷ বামপন্থীরা সেই আন্দোলনকে সরাসরি সমর্থন করছেন৷ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ণ তুলেছেন৷ ওই প্রশ্ণের পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বামেদের নিশানা করে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় ২৫ বছরের বেশি সময় কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন৷ অথচ, ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় প্রথমবারের মতো ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বামেরা আবারও শুধুই মিথ্যার প্রচার করে চলেছেন৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর টুইট দেখে পাল্টা টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সঠিক সময়ে বিষয়টি মনে করানোর জন্য আপনাকে ধন্যবাদ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top