ট্রাকে আগুন গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের চিত্তরঞ্জন রোডে লরিতে অগ্ণিসংযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷
তবে অভিযুক্ত নামধাম জানাতে অস্বীকার করেছে পুলিশ৷ নিরাপত্তার স্বার্থেই তার নাম ধাম আপাতত জানানো হচ্ছে না বলেও দাবি করেছে পুলিশ৷

পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত আরও বেশ কয়েকজনকে জালে তোলার তৎপরতা শুরু করেছে৷ উল্লেখ্য গত দুদিন আগে চিত্তরঞ্জন রোডের একটি বাড়িতে অগ্ণিসংযোগ করে কতিপয় দুর্বৃত্ত৷ লরির সহ চালকের কাছে তারা টাকা-পয়সা দাবি করেছিল৷ টাকা পয়সা না দেওয়ার কারণেই গাড়িতে অগ্ণিসংযোগ করেছিল তারা৷ এ ব্যাপারে আগরতলা পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ পাওয়ার পরেই পূর্ব থানার পুলিশ নড়েচড়ে বসে৷