News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিএসএফের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত, তুলে ধরা হল সাফল্যের খতিয়ান
Image

রাজ্যে বিএসএফের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত, তুলে ধরা হল সাফল্যের খতিয়ান

আগরতলা, ১ ডিসেম্বর (হি.স.)৷৷ সগৌরবে ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করল বিএসএফ৷ সারা দেশের সাথে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার আজ মঙ্গলবার শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে৷ করোনা-প্রকোপের দরুন খুবই সংক্ষিপ্ত পরিসরে বিএসএফ প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ সাথে ত্রিপুরায় সীমান্ত রক্ষায় সাফল্যের তথ্য প্রকাশ করেছে বিএসএফ৷


এক প্রেস বিবৃতিতে বিএসএফ-এর ত্রিপুরায় সীমান্ত পাহারায় সাফল্যের কিছু তথ্য তুলে ধরা হয়েছে৷ বাংলাদেশের সাথে ত্রিপুরার ৮৫৬ কিমি এলাকা জুড়ে সীমান্ত রয়েছে৷ ওই সীমান্ত পাহারায় ত্রিপুরায় বিএসএফ ১৮টি ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে৷ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার গত এক বছরের সীমান্ত অপরাধ মোকাবিলায় বিস্তারিত তথ্য তুলে ধরেছে৷ ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৪,৭৩,৮৯২টি ইয়াবা ট্যাবলেট, ৬৮,৯০১টি ফেন্সিডিল, ৫,০৩০.২০ কেজি গাঁজা এবং ৩,২৬৫ বোতল বিলেতি মদ মিলিয়ে মোট ২৭ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৯৩৮ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ এছাড়া, ১ কোটি ৮৮ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ২,১৬৩টি গবাদি পশু, ৯৫ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা মূল্যের ২.২৬৭ কেজি সোনার বিসুকট সহ ১১ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ২৪৭ টাকা মূল্যের পাচার সামগ্রী এবং ৩৮ লক্ষ ৫০ হাজার ৮২৫টি গাঁজা গাছ ধবংস করেছে বিএসএফ৷ সাথে ১৩০ জন অবৈধ অনুপ্রবেশকারী, পাচারকারী আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ তাদের মধ্যে ৮৬ জন ভারতীয় এবং ৩৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top