News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে, বৈঠক শেষে বেরিয়ে এসে দাবি কৃষক নেতাদের
Image

নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে, বৈঠক শেষে বেরিয়ে এসে দাবি কৃষক নেতাদের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বৈঠক থেকে বেরিয়ে এসে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেন কৃষক সংগঠনের নেতারা।


মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক সংগঠনের নেতারা। বৈঠক শেষে বেরিয়ে এসে সংগঠনের নেতাদের তরফ থেকে জানানো হয় যে বৈঠক অমীমাংসিত। আগামী দিনে আন্দোলন জারি থাকবে। এদিনের বৈঠক ভালো হলেও সবকিছু নির্ভর করে রয়েছে ৩ ডিসেম্বরের বৈঠকের উপর। ওই দিনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারকে কৃষক সংগঠনের নেতারা বোঝানোর চেষ্টা করবেন যে কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকদের স্বার্থ বিরোধী। এই দিনের বৈঠকে উপস্থিত এক কৃষক নেতা চন্দ সিং জানিয়েছেন, হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুলেট নয়, গোটা বিশ্বের শান্তিপূর্ণ সমাধান কৃষকরা নেবে। কিন্তু আন্দোলন জারি থাকবে। সরকার আলোচনা চায়। সমাধান নয়।
অন্যদিকে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বৈঠক শেষে বেরিয়ে এসে জানিয়েছেন যে আলোচনা ভাল হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top