News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ বিরতি লংঘন নিয়ে পাকিস্তানকে কটাক্ষ নিত্যানন্দ রাইয়ের
Image

সংঘর্ষ বিরতি লংঘন নিয়ে পাকিস্তানকে কটাক্ষ নিত্যানন্দ রাইয়ের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষবিরতি লংঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। বিএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে নিত্যানন্দ রাই জানিয়েছেন, পশ্চিম সীমান্তে অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিবেশী বিপদজনক ভাবে ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে। পাশাপাশি তাদের (পাকিস্তান) মদতে অস্ত্রোপাচার, মাদক পাচার বেড়ে গিয়েছে সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশের চেষ্টা জন্য মাটি খুঁড়ে যেসব গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে সেগুলো ক্রমাগত উন্মোচিত হয়ে চলেছে। ক্রমাগত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে বিএসএফ  লড়াই করে চলেছে । দেশকে রক্ষা করার জন্য তারা কুর্নিশ যোগ্য। করোনা সংকটকালে বিএসএফ যেভাবে কাজ করে গিয়েছে তার ওপর আলোকপাত করতে গিয়ে নিত্যানন্দ রাই জানিয়েছেন, করোনা সঙ্কটের মধ্যে বিএসএফ যেভাবে সীমান্তকে সুরক্ষিত রেখে গিয়েছে তা কুর্নিশ যোগ্য। বিএসএফের একাধিক জওয়ান করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও হাল ছাড়েনি।


উল্লেখ করা যেতে পারে, চাওলা শিবিরে বিএসএফ নিজেদের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। যথাযথভাবে করোনা বিধি মেনেই এদিন প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধের পর ১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর ভারতীয় সংসদে আইন করে বিএসএফের প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে দেশের সীমান্তকে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ লাগোয়া সীমান্তকে ক্রমাগত নিরাপত্তা দিয়ে চলেছে তারা। ভারতীয় সেনাবাহিনীর পর দেশের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় বাহিনী এটি। এমনকি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএসএফ। এই বাহিনীর নিজস্ব আর্টিলারি ডিভিশন রয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top