News Flash

  • Home
  • Uncategorized
  • পাক অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত বিএসএফ : রাকেশ আস্থানা
Image

পাক অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত বিএসএফ : রাকেশ আস্থানা

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): দেশকে সর্বদা সুরক্ষিত রাখার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ডিজি রাকেশ আস্থানা। বিএসএফ-এর ৫৬ তম প্রতিষ্ঠা দিবসে ডিজি জানিয়ে দিয়েছেন, পাক অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত রয়েছে বিএসএফ। প্রতিষ্ঠা দিবসে, ডিজি রাকেশ আস্থানা সর্বাগ্রে কর্তব্য পালনের সময় শহিদ বিএসএফ জওয়ানদের স্মরণ করেন এবং সমস্ত বিএসএফ জওয়ানদের পরিবারকে প্রণাম করেন। ডিজি বলেন, দেশের ৬,০০০ কিলোমিটারের বেশি বিস্তৃত আন্তর্জাতিক সীমান্তের প্রহরী হল বিএসএফ। ২৫টি ব্যাটেলিয়ন নিয়ে গঠিত বিএসএফ-এর এখন ১৯২টি ব্যাটেলিয়নের শক্তি রয়েছে।      


ডিজি বলেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, পাকিস্তানের কাপুরুষোচিত অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সর্বদা প্রস্তুত রয়েছে বিএসএফ। যা সাম্প্রতিককালে অনেকটাই বেড়েছে। ডিজি আরও জানান, পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ড্রোন অনুপ্রবেশ মোকাবিলায় প্রযুক্তিগত সমাধান খুঁজছি আমরা। চলতি বছরের ২০ জুন, জম্মুর কাঠুয়া সেক্টরে, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ একটি ড্রোন আটকেছিল বিএসএফ।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ লাগাতার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করছে, সীমান্ত বরাবর মাদক পাচার করছে। অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হয়, এমন সুড়ঙ্গ খুঁজে বার করা হচ্ছে।….আমাদের জওয়ানরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু লড়াই করা থেকে তাঁরা পিছপা হননি অথবা দমে যাননি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top