News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি আমরা সবাই ঋণী : রাহুল গান্ধী
Image

কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি আমরা সবাই ঋণী : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ৫ দিন ধরে আন্দোলেন নেমেছে একাধিক কৃষক সংগঠন। দিল্লির বিভিন্ন সীমানায় জড়ো হয়ে প্রবল ঠান্ডার মধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন কৃষকরা। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানালেন, ‘কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি আমরা সবাই ঋণী। জেগে উঠুন, অহঙ্কারের আসন থেকে নেমে ভাবুন এবং কৃষকদের অধিকার প্রদান করুন।’


মঙ্গলবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, ‘অন্নদাতারা সড়ক-ময়দানে ধর্ণা দিচ্ছেন আর ‘মিথ্যে’ টিভি-তে ভাষণ! কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি আমরা সবাই ঋণী। দুর্ব্যবহার, লাঠির আঘাত এবং কাঁদানে গ্যাস চালিয়ে নয়, ন্যায় ও অধিকার প্রদানের মাধ্যমেই কৃষকদের এই ঋণ চোকানো সম্ভব। জেগে উঠুন, অহঙ্কারের আসন থেকে নেমে ভাবুন এবং কৃষকদের অধিকার প্রদান করুন।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top