News Flash

  • Home
  • Uncategorized
  • আরব সাগরে ডুবে গেল নৌকা, নিখোঁজ ৬ জন মৎস্যজীবী
Image

আরব সাগরে ডুবে গেল নৌকা, নিখোঁজ ৬ জন মৎস্যজীবী

মেঙ্গালুরু, ১ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরে ডুবে গেল মৎস্যজীবীদের একটি নৌকা। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত ১৬ জনকে মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও, আরব সাগরে তলিয়ে গিয়েছেন ৬ জন মৎস্যজীবী। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পরও ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

   
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকায় চেপে মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরের অনেক গভীরে মাছ ধরতে গিয়েছিলেন ২২ জন মৎস্যজীবী। মঙ্গলবার সকালে ২২ জন মৎস্যজীবী সমেত নৌকাটি ডুবে যায়। উদ্ধার করা সম্ভব হয়েছে ১৬ জনকে, কিন্তু ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। গভীর জলে তাঁরা তলিয়ে যান। উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে নিখোঁজ ৬ জন মৎস্যজীবীর সন্ধান চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top