News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরীক্ষা নিয়ে কেন্দ্রের প্রতি অসন্তুষ্ট দিল্লির স্বাস্থ্যমন্ত্রী
Image

করোনা পরীক্ষা নিয়ে কেন্দ্রের প্রতি অসন্তুষ্ট দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): করোনা পরীক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকার যেসকল পরীক্ষাগারগুলিকে ধার্য করেছে সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগছে। পরীক্ষাগারগুলি পূর্ণমাত্রায় কাজ করে চলেছে। তাই ২৪ ঘন্টার মধ্যেই করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল করোনা পরীক্ষা বড় পরীক্ষাগারে হবে। কিন্তু দেখা যাচ্ছে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রিপোর্ট পাওয়া যাচ্ছে না। সময় মত রিপোর্ট পেতে গেলে পরীক্ষাগারগুলিকে পূর্ণমাত্রা থেকে ১০ শতাংশ কম চাপ নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট পেতে দেরি হওয়ার বিষয়টি কেন্দ্র এবং ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর-কে জানানো হয়েছে।


 দিল্লির করোনা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ নভেম্বর, সোমবার দিল্লি জুড়ে ৬০ হাজার করোনা পরীক্ষা হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমাগত কমছে। শতাংশের নিরিখে বর্তমানে সক্রিয় আক্রান্ত ৭.৩৫ শতাংশ। ৭ নভেম্বর করোনা পরিস্থিতি থেকে কম। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনায় মৃত্যুর হার বর্তমানে ১.৬১ শতাংশ। আর টি – পিসিআর পদ্ধতিতে দিল্লিতে করোনা পরীক্ষা করাতে গেলে লাগছে ৮০০ টাকা। বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে নেওয়া হচ্ছে ১২০০ টাকা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top