News Flash

  • Home
  • Uncategorized
  • অতীতে খেলাধুলায় দলবাজি হতো, পূর্বতন সরকারকে তোপ দাগেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

অতীতে খেলাধুলায় দলবাজি হতো, পূর্বতন সরকারকে তোপ দাগেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় অতীতে খেলাধুলায় দলবাজি হতো৷ শুধু তা-ই নয়, রাজ্যের আনাচে-কানাচে বহু বিদেশির মূর্তি বসানো হলেও, নেতাজির মূর্তি এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সেও স্থান পায়নি৷ আজ সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই পূর্বতন সরকার এবং বামেদের তোপ দাগেন৷

এদিন তিনি বলেন, আজ এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি৷ কিন্তু দুর্ভাগ্য এই যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই কমপ্লেক্স হলেও এখানে পূর্বতন সরকার নেতাজির কোনও মূর্তিই স্থাপন করেনি৷ তিনি আক্ষেপ করে বলেন, অথচ রাজ্যের আনাচে-কানাচে অনেক বিদেশির মূর্তি রয়েছে, কিন্তু নেতাজির মূর্তি বসানোর প্রয়োজন কেউ বোধ করেননি৷ তাঁর দাবি, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে৷ সরকার পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিকতাও পরিবর্তন হচ্ছে৷

মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রেও দলবাজি চলত৷ পার্টি নেতৃত্বের ছেলেকে দলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতো৷ কিন্তু আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কেউ এ-কথা বলতে পারবেন না, কাউকে ফোন করে বলেছি, আমার দলের ছেলেকে টিমে নিন, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷

মুখ্যমন্ত্রীর মতে, আমাদের তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে, ক্রীড়াক্ষেত্র এমন একটা জায়গা যেখান থেকে দেশের গর্ব হয়ে ওঠা যায়৷ তাঁর বক্তব্য, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালামকে যত জন চেনেন শচীন তেণ্ডুলকরকেও সমপরিমাণ লোক চেনেন৷ দিয়েগো মারাদোনার জীবনাবসানের পর সারা দুনিয়া কান্নায় ভেঙে পড়েছে৷

তিনি এদিন দাবি করেন, ত্রিপুরা সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কার্যধারা পরিচালনা করছে৷ ক্রীড়া ও সাংসৃকতিক ক্ষেত্রের উন্নয়নও তার মধ্যে অন্যতম৷ তাঁর কথায়, খেলাধুলা ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা নেয়৷ তাই আমাদের নতুন প্রজন্মকে আরও বেশি করে ক্রীড়ামুখী করে গড়ে তোলার কাজ আমাদের করতে হবে৷ সুস্থ সমাজ গঠনে যার ভূমিকা অপরিসীম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top