News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরীর দাবীতে মহাকরণ অভিযান বিএড উত্তীর্ণদের
Image

চাকরীর দাবীতে মহাকরণ অভিযান বিএড উত্তীর্ণদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ফের একবার আন্দোলনমুখী হলো বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা৷ এদিন বেকার বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের মহাকরণ অভিযান করে৷ দাবি তুলে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের এস টি জি টি, এস টি পি জি টি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া৷ বর্তমানে প্রকাশ হওয়া এস টি জি টি ১৭৫, এস টি পি জি টি ৬৫ টি পদের বিজ্ঞপ্তি বাতিল করা৷


চাকরিচ্যুত ১০,৩২৩ জনের মধ্যে শূন্য পদ থাকা ৪৪৪৫ জন সহ অন্যান্য শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা৷ কিন্তু এই দিন তাদের মহাকরণ অভিযানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এতদিন রাজ্যে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত নেই নিয়োগের জন্য বলে চিৎকার করছিলেন৷ কিন্তু বর্তমানে রাজ্যে হাজার হাজার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে হাজার হাজার শূন্য পদ গুলি পূরণ করছে না রাজ্য সরকার৷ সরকারের প্রতি ছাত্র-ছাত্রীদের সমালোচনায় এদিন ছিল দীর্ঘক্ষণের৷ কিন্তু এদিন বিপ্লব দেবের পুলিশ যুদ্ধের সাজে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের সামনে৷

ভিআইপি জোন এবং রেড জোন জমায়েত করলে গ্রেপ্তার করা বলে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে শুরু করে এসডিপিও প্রিয়া মাধুরী৷ পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল মহাকরণে ডেপুটেশন প্রদান করতে রায়৷ কিন্তু আলোচনার পর অসন্তুষ্ট প্রকাশ করে প্রতিনিধি দলটি৷ পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হবে বলে জানান প্রতিনিধি দলকে৷ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন কুসুম আক্তার, মহম্মদ ফারুক৷ পাশাপাশি এদিন ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top