News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে পথ দূর্ঘটনায় গুরুতর দু’জন
Image

বিশ্রামগঞ্জে পথ দূর্ঘটনায় গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ আগরতলা সাবরুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ পথদুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হলো সুকান্ত সাহা এবং মনতোষ শীল৷ জানা যায় কাকড়াবন থেকে বাইক নিয়ে আসছিল ওই দুই যুবক৷ বিশ্রামগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ি বাইককে ধাক্কা দেয়৷ মারুতি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় ওই দুই যুবক৷ ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন৷

খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানা পুলিশও৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷স্থানীয় সূত্রে জানা গেছে বাইক এবং মারুতি গাড়ি দুটি দ্রুতবেগে চলছিল৷সামনাসামনি এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ তখন ওই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে৷

উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণহানি এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে৷ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ পথ দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে৷প্রশাসন পথ দুর্ঘটনা রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বিভিন্ন মহলের অভিমত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top