News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ল বসতবাড়ি, অল্পেতে রক্ষা পেল শহরের নতুনপল্লি এলাকা
Image

আগুনে পুড়ল বসতবাড়ি, অল্পেতে রক্ষা পেল শহরের নতুনপল্লি এলাকা

আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.)৷৷ সাতসকালে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে আগরতলায় নতুনপল্লি এলাকা৷ সময় মতো দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ এতে আশপাশের বাড়িঘর ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে৷


স্থানীয় মানুষের দাবি, আজ সোমবার সকালে আগরতলার ধলেশ্বর নতুনপল্লি এলাকার ভলকান ক্লাবের পাশে স্বর্গীয় পার্থ পালের বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ এরই মধ্যে খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল বাহিনী৷ তবে ঘিঞ্জি এলাকা এবং সরু গলি দিয়ে দমকলের ইঞ্জিন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি৷ তা সত্ত্বেও দমকল বাহিনীর কর্মীরা বিকল্প ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন৷

দমকল বাহিনীর সাব-অফিসার রতন কুমার সাহা বলেন, তিনটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে৷ তিনি বলেন, এই বাড়িতে সাধারণত কেউ থাকেন না৷ স্বর্গীয় পার্থ পালের ছেলে মাঝে-মধ্যে বাড়িতে আসেন৷ কিন্তু তিনিও গতকাল বাড়িতে ছিলেন না৷ ফলে, বিরাট ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে৷ তাঁর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০-৩৫ হাজার টাকা হবে৷


এদিকে, সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের পোস্টফিস চৌমুহনী এলাকায় একটি বেসরকাারী নার্সিং হোমের কাছে গ্যাস পাইপ লাইন লিক করে আগুন ধরে যায়৷ সাথে সাথেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ প্রায় পনের মিনিট পর্যন্ত আগুন জ্বলছিল৷ টিএনজিসিএলের কর্মরী বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা৷ দমকল কর্মীরা গিয়ে আগুন যাতে ছড়িয়ে পড়েতে না পারে সেই ব্যবস্থা করে৷ পর টিএনজিসিএল এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top