News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণের আতঙ্কে শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে মৃত ৮
Image

করোনা সংক্রমণের আতঙ্কে শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে মৃত ৮

কলম্বো, ৩০ নভেম্বর (হি. স.) : শ্রীলঙ্কার এক কারাগারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মুক্তির দাবিতে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫৫ জন। আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারটিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।


জানা গেছে, স্থানীয় সময়  রবিবার রাতে রাজধানী কলম্বোর কিছুটা দূরে অবস্থিত মাহারা কারাগারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়া বন্দিরা মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বন্দিদের বক্তব্য ছিল, ইতিমধ্যেই কারাগারের এক হাজারের বেশি বন্দি করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের ঠিকমতো চিকি‍ৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। যার ফলে ওই কারাগারে ইতিমধ্যেই দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারী বন্দিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কারাগারের নিরাপত্তা রক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও চালায়। এলোপাথাড়ি গুলি চালানোর ফলে ৮ জন বন্দি মারা যান ও বেশ কয়েকজন আহত হন। ক্ষিপ্ত বন্দিরা পরিস্থিতি সামাল দিতে কারাগারে পৌঁছনো দুই পুলিশ আধিকারিককে নিজেদের হেফাজতে বন্দি করে রাখে এবং কারাগারের অভ্যন্তরে থাকা একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বন্দিদের কব্জা থেকে আটক দুই পুলিশ আধিকারিককে উদ্ধার করে। সংঘর্ষে আহত ৫৫ জন বন্দি ও কারারক্ষীকে স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top