News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ৪ ডিসেম্বর মোদীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক
Image

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ৪ ডিসেম্বর মোদীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ভারতে মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও মারণ এই ভাইরাসকে হারানোই যাচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল নরেন্দ্র মোদী সরকার। বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোমবার সূত্র মারফত এমনই জানা গিয়েছে। আগামী ৪ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই ভার্চুয়াল বৈঠক হবে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, সংসদের দুই কক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের এই বৈঠকে ডাকা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় এই বৈঠক হবে। সংসদীয় বিষয়কমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই সংসদীয় দলনেতাদের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয় সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী-সহ সরকারের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top