News Flash

  • Home
  • Uncategorized
  • ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথ দেখিয়েছিলেন গুরু নানক : রাষ্ট্রপতি
Image

ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথ দেখিয়েছিলেন গুরু নানক : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। ১৪৬৯ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের নানকানা সাহিবে জন্মগ্রহণ করেছিলেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেব| প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্মোৎসব পালিত হয়| সোমবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| টুইট করে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘গুরু নানক দেবজির জন্মজয়ন্তীতে ভারত ও বিশ্বে বসবাসকারী শিখ ভাই-বোনেদের শুভেচ্ছা। গুরু নানক দেবজি ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সাহচর্য ও সেবার পথ দেখিয়েছিলেন। তাঁর জীবন ও শিক্ষা সমস্ত মানবজাতির জন্য অনুপ্রেরণা।’
শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫১ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও। টুইট করে শুভেচ্ছা বার্তায় উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘গুরু নানক দেবজির জন্মজয়ন্তীতে দেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, গুরু নানক দেবজি তাঁর মহৎ জীবনের মধ্যে দিয়ে সততা, করুণা এবং ধার্মিকতার আইকন রয়ে গিয়েছেন।’ এছাড়াও গুরু নানক জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top