News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ৯৪.৩১-লক্ষ করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৭,১৩৯
Image

ভারতে ৯৪.৩১-লক্ষ করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৭,১৩৯

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): করোনার দৌরাত্ম্যে ভারতে ফের বাড়ল মৃত্যু ও সংক্রমণ। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৪,৩১,৬৯২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮,৭৭২ জন।
৪৪৩ বেড়ে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৭,১৩৯ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪৫,৩৩৩ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৮৮,৪৭,৬০০ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯৫২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৭,০০৪ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক নতুন করে কোভিড-আক্রান্তের সংখ্যা যেমন কমেছে, তেমনই কমেছে প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও নিম্নমুখী। ভারতে এই মুহূর্তে মাত্র ৪.৭৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতার হার ৯৩.৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ৮,৭৬,১৭৩টি করোনা-পরীক্ষা করা হয়েছে ভারতে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top