News Flash

  • Home
  • Uncategorized
  • ২০৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

২০৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লখনউ, ২৯ নভেম্বর (হি. স.): প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অন্তর্গত একাধিক প্রকল্পের রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সকল প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ২০৪ কোটি টাকা।


উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এই প্রকল্প যে কার্যকারী ভূমিকা পালন করবে তার ওপর আলোকপাত করতে গিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে, তা সাধুবাদযোগ্য। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে বিভিন্ন গ্রামের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপন করা গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উত্তরপ্রদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। প্রতিটা গ্রামে কমন সার্ভিস সেন্টার এবং গ্রামীণ সচিবালয় গড়ে তোলার ফলে জনগণের অভাব অভিযোগ শোনার পাশাপাশি ব্যাংকিং, বিদ্যুতায়ন এবং অন্য পরিষেবা সংক্রান্ত কাজ সম্প্রসারিত করা গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরে রাজ্যের ৪৫ টি জেলার পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠক করেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top