News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসির শাস্তির মুখে ভারতীয় দল, ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা কোহলিদের
Image

আইসিসির শাস্তির মুখে ভারতীয় দল, ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা কোহলিদের

সিডনি, ২৮ নভেম্বর (হি.স.): অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন। সিডনিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হল বিরাট কোহলিদের। দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।

করোনা পরিস্থিতির মধ্যেই দীর্ঘ ৯ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট সফর শুরু হয়েছে ভারতের । গতকাল শুক্রবার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হয় ভারতীয় দলের । ওই ম্যাচের ৬৬ রানে হেরে যায় ভারত । হারের ধাক্কা সামনে ওঠার আগেই ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন। সবদিক বিবেচনার পরেও নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ফলে দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। ভারত অধিনায়ক বিরাট কোহলি শাস্তি মেনে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে। সিডনিতে নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিল ভারত।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top