News Flash

  • Home
  • Uncategorized
  • টিকার কাজকে এগিয়ে নিয়ে যেতে সরকার সবরকম সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী
Image

টিকার কাজকে এগিয়ে নিয়ে যেতে সরকার সবরকম সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ ও হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): গুজরাটের আহমেদাবাদে, টিকা হাব জাইডাস ক্যাডিলা-র প্ল্যান্টে গিয়ে সরেজমিনে করোনার টিকার অগ্রগতি এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক কাজ দেখার পর অভিভূত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, টিকার কাজকে এগিয়ে নিয়ে যেতে সরকার সবরকম সহযোগিতা করবে। বিশেষ বিমানে শনিবার সকালেই দিল্লি থেকে আহমেদাবাদে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কে (চাঙ্গোদর শিল্পাঞ্চল এলাকায় রয়েছে এই প্ল্যান্ট)।  সেখানে পৌঁছে সংস্থার আধিকারিক এবং বিজ্ঞানীদের সঙ্গে টিকার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। টিকার অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।


পিপিই কিটে আপাদমস্তক ঢেকে ওই প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। মোদী টুইট করেন, ‘টিকার অগ্রগতি সম্পর্কে জানতে আহমেদাবাদে জাইডাস ক্যাডিলার প্ল্যান্টে গিয়েছিলাম। আমি তাদের কাজে অভিভূত। টিকার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকার সব রকম সহযোগিতা করবে’। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে জাইডাস ক্যাডিলা। গত অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। জাইডাস-এর তৈরি টিকার নাম ‘জাইকোভ-ডি’।


আহমেদাবাদ থেকে এদিনই হায়দরাবাদে যান প্রধানমন্ত্রী। হায়দরাবাদে ভারত বায়োটেক ফেসিলিটিতে গিয়ে কোভ্যাক্সিন টিকার অগ্রগতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে এই টিকা। পরীক্ষার তৃতীয় পর্যায়ে রয়েছে কোভ্যাক্সিন। এরপর প্রধানমন্ত্রী যাবেন পুণের সিরাম ইনস্টিটিউটে, যেখানে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজ়েনেকার প্রতিষেধক তৈরি হচ্ছে। রাতের মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ভীষণ চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ চাতক পাখির মতো করোনা টিকার অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় শনিবার ভারতের তিন-শহরে গিয়ে করোনা-টিকার অগ্রগতি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top