News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে খেতমজুর ইউনিয়নের বিক্ষোভ
Image

রাজধানীতে খেতমজুর ইউনিয়নের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিসে চৌমুহনীতে খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি এবং সি আই টি ইউর উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নেতা মানিক দে৷বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা বলেন বৃহস্পতিবারের বন্ধে শাসকদল যে অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে তা রাজ্যবাসী পরক করেছেন৷ এ ধরনের কার্যকলাপ এর যোগ্য জবাব দিতে রাজ্যের শান্তিকামী জনগণ প্রস্তুত বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধীদলের অফিসে হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগ করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে বিরোধীদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন৷মানুষের বাক সধীনতা এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top