News Flash

  • Home
  • Uncategorized
  • ৮৫৭ বলে হাজার রান : দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া
Image

৮৫৭ বলে হাজার রান : দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া

সিডনি, ৭ নভেম্বর (হি. স.) : সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হেরে গেল ভারত । তবে এরই মাঝে অনবদ্য কৃতিত্ব গড়লেন হার্দিক পান্ডিয়া। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার।

সিডনিতে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে অনবদ্য ইনিংস খেলার পথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেন হার্দিক। এই ম্যাচের আগে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯৫৭ রান। সুতরাং ৪৩ রান করলেই ওয়ান ডে কেরিয়ারের রান সংখ্যাকে চার অঙ্কে নিয়ে যাওয়ার হাতছানি ছিল তাঁর সামনে। যা তিনি যথাযথভাবে সম্পন্ন করেন। হার্দিক ৫৫টি ম্যাচ খেলে সাকুল্যে ৮৫৭ বলে ১ হাজার রান পূর্ণ করেন এবং বলের নিরিখে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন ছোঁয়ার রেকর্ড গড়েন। তিনি পিছনে ফেলে দেন কেদার যাদবকে। কেদার ৯৩৭ বলে ওয়ান ডে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেছিলেন।

সার্বিকভাবে হার্দিক পান্ডিয়া বলের নিরিখে দ্রুততম ১ হাজার রান সংগ্রহকারীদের তালিয়ায় পঞ্চম স্থানে রয়েছেন। রেকর্ড রয়েছে আন্দ্রে রাসেলের দখলে। তিনি ৭৬৭ বলে ওয়ান ডে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেছেন। এছাড়া লিউক রঞ্চি ৮০৭ বলে, শাহিদ আফ্রিদি ৮৩৪ বলে এবং কোরি অ্যান্ডারসন ৮৫৪ বলে ১ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন।

উল্লেখ্য, এদিন সিডনিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৭৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। দলের হয়ে জোড়া শতরান করেন অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে। দীর্ঘ ৯ মাস পরে মাঠে ফিরে টিম ইন্ডিয়া ৬৬ রানের ব্যবধানে হার মানে অজিদের কাছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top