News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙের জঙ্গল থেকে গ্রেফতার জঙ্গি নেতা, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

কারবি আংলঙের জঙ্গল থেকে গ্রেফতার জঙ্গি নেতা, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ডিফু (অসম), ২৭ নভেম্বর (হি.স.) : কারবি আংলং জেলার প্রত্যন্ত থেকেরাজান থেকে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে জঙ্গি সংগঠন পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল ফর কারবি-লংরি (পিসিডিকে)-র সাধারণ সম্পাদক নংমে তুংজাং ওরফে সঞ্জীব ফাংচুকে।

শুক্রবার কারবি আংলং পুলিশের জনৈক আধিকারিকের কাছে  জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কারবি আংলং জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ করিশ্মা, ডিফু সদর থানার সাব-ইনস্পেক্টর অকন তেরন ও বকলিয়াঘাট থানার ওসি মনজিৎ তেরাঙের নেতৃত্বে বকলিয়াঘাট থানার অন্তর্গত থেকেরাজান নামের প্রত্যন্ত এলাকার পাহাড়ে ঘন জঙ্গলে আত্মগোপনকারী পিসিডিকে নামের জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তাঁরা।

ধৃত জঙ্গি নেতার হেফাজত থেকে একটি  ৭ . (পয়েন্ট) ৬৫ পিস্তল, চার রাউন্ড সক্রিয় গুলি, দুটি দামি মোবাইল হ্যান্ড সেট এবং বেশ কিছু অর্থ দাবি পত্রের সঙ্গে আপত্তিজনক নথিপত্র উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল।

পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল ফর কারবি-লংরি-র শীর্ষ এই নেতাকে গ্রেফতার করায় জঙ্গি সংগঠনটি জোরদার ধাক্কা খেয়েছে বলে দাবি করছে পুলিশ প্রশান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top