News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ৫ জন রোগীর
Image

গুজরাটের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ৫ জন রোগীর

রাজকোট, ২৭ নভেম্বর (হি.স.): গুজরাটের রাজকোটে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন রোগী। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ রাজকোট শহরের মাভদি এলাকার আনন্দ বাংলা চকে অবস্থিত উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগে। সেই সময় আইসিইউ-তে মোট ৩৩ জন রোগী ছিলেন, নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ২৮ জনকে। তাঁদের মধ্যে সামান্য দগ্ধ হয়েছেন ৬ জন রোগী। কিন্তু, অগ্নিকাণ্ডে ৫ জন রোগী প্রাণ হারিয়েছেন।


সূত্রের খবর, কোভিড-১৯ হাসপাতালে দোতলায় শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে। দমকল আধিকারিক জে বি থেভা জানিয়েছেন, রাত একটা নাগাদ আইসিইউ-তে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন করোনা-রোগী। পরে আইসিইউ-তে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়। দগ্ধ অবস্থায় ৬ জনকে গোকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top