News Flash

  • Home
  • Uncategorized
  • ১লা ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশের ক্লাস শুরু,পুরোদমে খুলছে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান
Image

১লা ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশের ক্লাস শুরু,পুরোদমে খুলছে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ আগামী ১লা ডিসেম্বর থেকেই সরকারী বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং সরকারী ডিগ্রী কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে খুলছে৷ আজ শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সকলেই এই বিষয়ে সম্মতি জানিয়েছেন৷ তবে, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাইছে না দপ্তর৷ তাই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আজকের কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে শিক্ষা দপ্তর ও উচ্চ পর্যায়ের কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে সুকল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে৷ তাতে উচ্চ পর্যায়ের কমিটির সকল সদস্যরাই আগামী ১লা ডিসেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং সমস্ত ডিগ্রী কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে চালু করার পক্ষেই সম্মতি দিয়েছেন৷ তবে, করোনার প্রকোপের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে এই বিষয়ে সম্মতি চাইবে৷ তাই দুয়েকদিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের কাছে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে মতামত চেয়ে ফাইল পাঠানো হবে৷


এদিন তিনি জানিয়েছেন, এডিসি এলাকায় নেইবারহুড ক্লাস যথারীতি চলবে৷ তাছাড়া বিদ্যালয় এবং কলেজগুলির ক্ষেত্রে প্রধানশিক্ষক ও অধ্যক্ষরা পরিচালনগত সিদ্ধান্ত নেবেন৷ তবে, বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের সুকলে আসার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্র বাধ্যতামূলক বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷
আজ উচ্চশিক্ষা দপ্তর সমস্ত মহকুমা শাসকদের কলেজ ও বিশ্ববিদ্যালয় সেনিটাইজ করার জন্য নির্দেশ দিয়েছে৷ করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তাই পুনরায় পঠনপাঠন শুরু হওয়ার আগেই সেনিটাইজ এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top