News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে মিলেছে হীরা, ভাইরাল ভিডিওয় আলোড়ন
Image

নাগাল্যান্ডে মিলেছে হীরা, ভাইরাল ভিডিওয় আলোড়ন

কোহিমা, ২৬ নভেম্বর (হি.স.) : আসল হীরা-র সন্ধান মিলেছে। অবাক করার মতো ঘটনা হলেও নাগাল্যান্ডের মোন জেলায় স্থানীয় জনগণ হীরা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ আলোড়ন তুলেছে।

সূত্রের খবর, নাগাল্যান্ডের মোন জেলার ওয়াচেনে স্থানীয় জনগণ হীরা-র মতো মণি খুঁজে পেয়েছেন। তবে ওই মণির গুণমান সম্পর্কে এখনও কেউই অবগত নন। ভিডিওয় একটি পাহাড়ি অঞ্চলে স্থানীয় জনগণ মাটি খুঁড়ে ওই মণি বের করছেন বলে দেখা গেছে।

অবশ্য, ওই মণির সন্ধান স্থানীয় জনগণ কীভাবে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে মোন জেলার বহু মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে হীরা খুঁজে বের করছেন। ভিডিওয় দেখা গেছে, কাঁদা-মাটির সাথে মিশে ওই হীরার মতো মণি উদ্ধার করছেন স্থানীয় জনগণ। প্রচুর পরিমাণে মণি উদ্ধার করেছেন তাঁরা। ফলে আদৌ ওই মণি হীরা নাকি শুধুই পাথর তা পরীক্ষার পর প্রমাণিত হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top