News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের অভিযানে জলকামান হরিয়ানা পুলিশের, আহত বহু আন্দোলনকারী
Image

কৃষকদের অভিযানে জলকামান হরিয়ানা পুলিশের, আহত বহু আন্দোলনকারী

আম্বালা (হরিয়ানা), ২৬ নভেম্বর (হি.স.): কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব ও হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যের কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়াল শম্ভু সীমান্তে (পঞ্জাব-হরিয়ানা সীমান্ত)। নয়া কৃষক আইনের প্রতিবাদে বুধবার থেকে পথে নেমেছেন কৃষকরা। বৃহস্পতিবার সকালে শম্ভু সীমান্তে পৌঁছয় কৃষকরা। আগে থেকেই সেখানে উপস্থিত ছিল হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী। দিল্লিমুখী কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় হরিয়ানা পুলিশ, কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। আন্দোলনকারী কৃষকরাও পাল্টা পাথর ছোড়েন। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় শম্ভু সীমান্ত। এই ঘটনায় আহত হয়েছেন বেশি কয়েকজন পুলিশ কর্মী ও আন্দোলনকারী। কৃষকদের আটকাতে যথাসাধ্য চেষ্টা করেছে হরিয়ানা পুলিশ।


বৃষ্টি ও ঠাণ্ডাকে উপেক্ষা করেই বৃহস্পতিবার সকালে পঞ্জাবে হরিয়ানা সীমান্তে জড়ো হন হাজার হাজার আন্দোলনকারী কৃষক। শান্তিতেই নিজেদের দাবিদাওয়া নিয়ে দিল্লি অভিমুখে যাচ্ছিলেন কৃষকরা। কিন্তু, পঞ্জাবের সঙ্গে সীমান্ত পুরোপুরি সিল করে দেয় হরিয়ানা সরকার। মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী। দিল্লি লাগিয়ে হরিয়ানা সীমান্তেও বাহিনী মোতায়েন করা হয়। রোহতক-ঝাজ্জার সীমান্তে বাহিনী মোতায়েন করা হয়। কৃষকদের মিছিল শম্ভু সীমান্ত পৌঁছতেই ছত্রভঙ্গ করার চেষ্টা করে হরিয়ানা পুলিশ। জলকামান চালায় হরিয়ানা পুলিশ, কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়।


হরিয়ানা পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, নভজোৎ সিং সিধু প্রমুখ। কেজরিওয়াল টুইট করে লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল কৃষক বিরোধী। এই বিল প্রত্যাহার করার পরিবর্তে, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। তাঁদের উপর জলকামান ব্যবহার করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন তাঁদের সাংবিধানিক অধিকার।’  কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা টুইট করে লিখেছেন, ‘কৃষকদের কথা শোনার পরিবর্তে প্রবল ঠান্ডার মধ্যেই তাঁদের উপর জল ছেটানো হচ্ছে। কৃষকদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top