News Flash

  • Home
  • Uncategorized
  • আলিগড়ে গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যু, তদন্তের নির্দেশ জেলাশাসকের
Image

আলিগড়ে গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যু, তদন্তের নির্দেশ জেলাশাসকের

আলিগড় (উত্তর প্রদেশ), ২৬ নভেম্বর (হি.স.): সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই জন্ম নিয়েছিল ছোট্ট শিশুকন্যাটি। কিন্তু, ঘন্টাখানেক পরই পরিবারকে জানানো হল, মৃত্যু হয়েছে সদ্যোজাত শিশুকন্যার। এমনকি নবজাতকের শরীরে কোনও জন্তুর কামড়েরও চিহ্ন ছিল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ের একটি হাসপাতালে। সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। নবজাতকের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁদের সন্তানের।


আলিগড়ের পিলখুনি গ্রামের বাসিন্দা ওই শিশুকন্যার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁদের শিশুর। এছাড়াও নবজাতকের শরীরে জন্তুর কামড়ের চিহ্নও ছিল। শিশুটির কাকা জানিয়েছেন, ‘সুস্থ অবস্থাতেই জন্ম নেওয়া সত্বেও, এক ঘন্টা পর আমাদের জানানো হয় মৃত্যু হয়েছে নবজাতকের। শিশুকন্যার মুখে জন্তুর কামড়ের দাগ ছিল।’
শিশুমৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আলিগড়ের জেলাশাসক। এসডিএম আলিগড়, পঙ্কজ কুমার জানিয়েছেন, জেলাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের ডেপুটি সিএমও এবং স্টেশন হাউস অফিসার তদন্ত করছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top