News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দূর্ঘটনায় আর একজনের মৃত্যু
Image

পথ দূর্ঘটনায় আর একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ ঊনকোটি জেলার নিবেদি এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সিপাহী জলা জেলার সোনামুড়া পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়৷ বিশালঘরে পথ দূর্ঘটনায়১ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় ঊনকোটি জেলার ফটিকরায় কুমারঘাট সড়কের নিবেদি এলাকায় একটি অটো দূর্ঘটনায়১ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অমিতোষ দাস৷জানা যায় অটো নিয়ে যাবার পথে একটি রোড ডিভাইডারের মধ্যে অটো ধাক্কা লাগলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ তাতে অটো চালক গুরুতর ভাবে আহত হয়৷তাকে স্থানীয় লোকজনেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ পথদুর্ঘটনায় অটোচালকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷সোনামুড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক যুবকের৷ মৃত যুবকের নাম আবুল কাশেম৷ তার বাড়ি উদয়পুর এর খিলপাড়া এলাকায়৷ জানা যায় ওই যুবক সোনামুড়া আধার সেকশনে কাজ করতো৷ প্রতিদিন হইছে বাড়ি থেকে সোনামুড়া যাতায়াত করতো৷


দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার প্রাণ৷তার মৃত্যুর সংবাদে খিলপাড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বিশালগড় হাসপাতালের সামনে একটি অলটো গাড়ি,বাইক এবং বিএসএফের গাড়ির মধ্যে সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে৷ তাতে একজন গুরুতর ভাবে আহত হন৷ আহতের নাম বাপন দেবনাথ৷ তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷রাজ্যে পরপর পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে৷ প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে প্রথম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top