News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.)৷৷ জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব আজ (বুধবার) তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ আগরতলায় দলীয় কার্যালয়ে তাঁর জন্মদিন উপলক্ষ্যে মহিলা মোর্চা রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসী সহ তাঁর সমস্ত শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ আজ তিনি দলীয় কার্যকর্তা এবং ত্রিপুরাবাসীর সাথে ৫০ তম জন্মদিন পালন করছেন৷
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি এক টুইট বার্তায় বলেন, জন্মদিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানাচ্ছি৷ ত্রিপুরার উন্নয়নে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়৷ ভগবানের কাছে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করছি৷


এছাড়া বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ এক টুইট বার্তায় তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিনের শুভেচ্ছা রইল৷ আপনি রাজ্যের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন৷ আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য প্রার্থনা করছি৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও৷ তিনি এক টুইট বার্তায় বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জন্মদিনের শুভেচ্ছা৷ মেক ইন ইন্ডিয়া এবং ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়৷ তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন লাভ করুন, প্রার্থনা করে বলেন জেপি নাড্ডা৷ এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে খুবই রঙিন বার্তা পাঠিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ তিনি এক টুইট বার্তায় বলেন, প্রিয়বিপ্লব কুমার দেব, আপনার জন্মদিনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা জানাচ্ছি৷ পরিশ্রম এবং প্রতিশ্রুতি পূরণই আপনার সম্পত্তি৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ত্রিপুরার মানুষের সেবা করতে সক্ষম হবার জন্য আপনাকে সর্বদা সুস্থ রাখুক৷ এছাড়া, প্রদেশ বিজেপি সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন৷


আজ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ ওই কর্মসূচিতে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চা দ্বারা আয়োজিত রক্তদান কর্মসূচির আগে বৃক্ষরোপণ করেছি৷ আমাদের মনে রাখতে হবে, একটি গাছ, একটি প্রাণ৷ দূষণ রুখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আরও বেশি বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন৷ সাথে তিনি যোগ করেন, ভারতীয় জনতা মহিলা মোর্চা দ্বারা আয়োজিত রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেছি৷ রক্তদান-জীবনদান৷ একজন সুস্থ মানুষের সামান্য রক্তই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে৷ তাই আরও বেশি করে এ ধরনের কর্মসূচির উদ্যোগ সমাজের সর্বস্তরে প্রয়োজন, বলেন তিনি৷
এদিকে, আজ মুখ্যমন্ত্রী সস্ত্রীক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন৷ মাতা ত্রিপুরেশ্বরীর কাছে ত্রিপুরাবাসী-র মঙ্গল কামনা করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top