News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেড্ডা চৌমুহনীতে
Image

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেড্ডা চৌমুহনীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব থানা এলাকার মেড্ডা চৌমুহনীতে আত্মহত্যা করেছে এক যুবক৷ মৃত যুবকের নাম বিস্নু ঘোষ৷স্থানীয় লোকজন রা বুধবার সকালে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখানকার একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷মেড্ডা চৌমুহনীতে যুবকের আত্মহত্যার সংবাদ এ এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top