News Flash

  • Home
  • Uncategorized
  • জাতি ও জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই টিপিএফ-এর এডিসি বনধ : জিএমপি
Image

জাতি ও জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই টিপিএফ-এর এডিসি বনধ : জিএমপি

আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.)৷৷ জনজাতিদের কাছে টানার প্রতিযোগিতার পরিণাম আজকের এডিসি এলাকা বনধ৷ শুধু তা-ই নয়, দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই ত্রিপুরা পিপলস ফ্রন্ট (টিপিএফ) এই বনধ ডেকেছে৷ ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ (জিএমপি)-এর সভাপতি জিতেন্দ্র চৌধুরী এডিসি এলাকা বনধ-এর বিরোধিতা করে এ-ভাবেই মূল কারণ ব্যাখ্যা করেছেন৷ তাঁর মতে, জনজাতিভিত্তিক রাজনৈতিক দলের এ-ধরনের চিন্তাধারা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷


প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে ঘোষণা ছাড়াই আজ ত্রিপুরায় এডিসি এলাকায় ১২ ঘণ্টার বনধ পালন করছে টিপিএফ৷ তাতে প্রচুর মানুষ ভোগান্তির শিকার হয়েছেন৷ সরকারি কর্মচারী থেকে শুরু করে অসুস্থ রোগী পর্যন্ত বনধ সমর্থকদের অবিবেচক সিদ্ধান্তের কারণে হয়রানির মুখে পড়েছেন৷ ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন খুবই ঠাণ্ডা মাথায় সমস্ত আয়োজন করেছে৷ কিন্তু, বনধ সমর্থকরা কিছু কিছু স্থানে উস্কানিমূলক কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এমন-কি, বনধ-কে ঘিরে হামলা-হুজ্জতির চেষ্টায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷
জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী এডিসি এলাকা বনধ সম্পর্কে প্রতিক্রিয়ায় কটাক্ষের সুরে বলেন, কিছু রাজনৈতিক দল জনজাতি দরদের বহিঃপ্রকাশে ব্যস্ত হয়ে উঠেছেন৷ তিনি বলেন, সম্প্রতি টিপিএফ, আইএনপিটি এবং তিপ্রা সংগঠন রাজনৈতিক সমঝোতা করেছে৷ তাঁরা জোট বেঁধে জনজাতি কল্যাণে অগ্রসর হবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ অন্যদিকে, শাসক জোট শরিক আইপিএফটি জনজাতিদের কল্যাণে কাজ করছে বলে দাবি করেছে৷ ফলে, এখন আইপিএফটি এবং টিপিএফ-এর মধ্যে জনজাতিদের কাছে টানার প্রতিযোগিতা শুরু হয়েছে৷ তাঁর দাবি, সাম্প্রদায়িক ভাবাবেগ আরও জাগিয়ে তুলে জনজাতিদের মন জয় করার প্রতিযোগিতা চলছে৷ সেই প্রতিযোগিতায় এক কদম এগিয়ে যাওয়ার উদ্দেশ্যেই টিপিএফ আজ এডিসি এলাকায় বনধ ডেকেছে৷

জিতেন্দ্রবাবুর কথায়, গত পরশু করবুকে হামলা-হুজ্জতি করেছে টিপিএফ৷ এক অস্থির পরিবেশ কায়েম হোক, চাইছে তাঁরা৷ অথচ, মূল বিষয় নিয়ে তাঁরা মোটেও চিন্তিত নন৷ তাঁর দাবি, ব্রু শরণার্থী পুনর্বাসনে ত্রিপুরা সরকারের দারুণ সিদ্ধান্ত কার্যকরে ব্যর্থতাকে গুরুত্ব না দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে৷ এদিন তিনি বোঝাতে চেয়েছেন, ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির সংগঠিত আন্দোলনের ফলে দুটি নিরীহ প্রাণ হারানোর বিষয়টি টিপিএফ-এর মতো রাজনৈতিক দল কোনও মূল্য দিতে রাজি নয়৷ তাঁদের লক্ষ্যই হল, জাতি-জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলা৷


সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে ডাকা টিপিএফ-এর বনধ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আক্ষেপ করেন জিতেন্দ্র চৌধুরী৷ তাঁর কথায়, যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা যে সম্প্রদায়েরই হোন, তাঁরা ত্রিপুরার নাগরিক, সেটাই তাঁদের আসল পরিচয়৷ এই বিষয়টি মানুষের ভাবাবেগ তৈরি করা উচিত৷ কিন্তু, মূল কারণ ছেড়ে বিভাজনের উদ্দেশ্যে রাজনীতি কাম্য নয়৷ তিনি বলেন, শ্রীকান্ত দাস এবং বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু নিয়ে আওয়াজ তোলার বদলে বিষয়টি অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তীব্র ভাষায় ভর্ৎসনা করে বলেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top