News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ডাবল ইঞ্জিন সর্বনাশ ডেকে এনেছে : মানিক সরকার
Image

রাজ্যে ডাবল ইঞ্জিন সর্বনাশ ডেকে এনেছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ধর্মঘটকে কেন্দ্র করে বামেদের ঝড়ো প্রচার চলছে৷ শহরে মঙ্গলবার শক্তির মহড়া দিল সিট্যু৷ অফিসলেন স্থিত সিট্যু কার্যালয় প্রাঙ্গণ থেকে এদিন মিছিল শুরু হয়৷ মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় জমায়েতে সামিল হয়েছে৷ এই পর্বে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার৷


তিনি তার দীর্ঘ ভাষণে বলেন বর্তমান দেশের যে পরিস্থিতি এবং রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে সাধারণ মানুষ সর্বোপরি কৃষক থেকে শুরু করে শ্রমিকরা সমস্যার মধ্যে রয়েছেন৷ তাদের সমস্যার সমাধানে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার কোন ভূমিকা পালন করছে না৷ এই বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন এই রাজ্যের ক্ষেত্রেও সমস্যা সমস্যাই থেকে যাচ্ছে৷ সমাধানের কোন উদ্যোগ নেই৷ ক্ষমতায় আসার আগে বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছে৷ এখন ডাবল ইঞ্জিন সর্বনাশ ডেকে এনেছে৷ মুখ্যমন্ত্রী সম্পর্কে দলের বিধায়করাই মুখ খুলতে শুরু করেছেন৷ মানিক সরকারের দাবি যে কথাগুলো এতদিন বিরোধীরা বললে শাসক দলের নেতারা বলতেন বিরোধীরা ঈর্ষা করছে তাই এমন কথা বলতে পারে৷


এখন দলের বিধায়করাই বলতে শুরু করেছেন শাসক দল এক্ষেত্রে কিছু বলছে না বলে দাবি করে মানিক সরকার বলেন তাদের কাছে বলারও কোন শব্দ নেই৷ চলমান পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে এদিন রীতিমত বিজেপির দিকে নিশানা করে আক্রমণ তেজি করেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন মানুষ বলতে শুরু করেছে৷ যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে সেই ধর্মঘটে সামিল হবেন৷ মানিক সরকারের দাবি তারা কখনোই পিকেটিং করবে না৷ আন্দোলনে অংশগ্রহণে তারা বরাবরই ভূমিকা পালন করছে৷ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারজন্য তিনি বর্তমান সরকার এবং তার পরিচালিত রাজনৈতিক দল বিজেপিকে দায়ী করেন৷


বিধানসভা নির্বাচনের আগে যারা ডাবল ইঞ্জিনের কথা বলছিল৷ তারাই এখন দেখতে পারছে ডাবল ইঞ্জিন সর্বনাশ ডেকে এনেছে৷ মানিক সরকার ছাড়াও এদিনের আয়োজনে মানিক দে, পবিত্র কর সহ অন্যান্যরা বক্তব্য রেখেছেন৷ বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি জারি রাখা হয়েছে৷ গোটা বিষয়টি নিয়ে এ সময়ের মধ্যে রাজনৈতিক চর্চাও চলছে৷ সামনে এডিসি এবং পুর সংস্থাগুলোর নির্বাচন৷ এই নির্বাচনের আগে এই বনধকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তির মহড়াও দেওয়া হচ্ছে৷ বনধকে কেন্দ্র করে শাসক দল এবং তার বিভিন্ন সংগঠন প্রচারে মাঠে নামলেও এই বনধ যে রাজনৈতিক শক্তিতে বার্তা দিতে চলেছে সেই বিষয়টিও সামনে চলে এসেছে৷ শাসক দল বনধের বিরোধীতায় প্রচারে মাঠে নেমেছে৷
বাস্তবিক বিষয়গুলো নিয়ে দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে জড়ো করে এই বনধ সর্বাত্মক সফল করার প্রচেষ্টা জারি রেখেছে বামেরা৷ বনধকে কেন্দ্র করে শাসকদলের তরফেও পাল্টা প্রচার চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top