News Flash

  • Home
  • Uncategorized
  • একাংশ দলীয় বিধায়ক ও নেতার অসন্তোষ, নজরে রেখেছে প্রদেশ বিজেপির শৃঙ্খলা কমিটি : প্রধান মুখপাত্র
Image

একাংশ দলীয় বিধায়ক ও নেতার অসন্তোষ, নজরে রেখেছে প্রদেশ বিজেপির শৃঙ্খলা কমিটি : প্রধান মুখপাত্র

আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় একাংশ স্বদলীয় বিধায়ক এবং নেতার দলবিরোধী কাজকর্ম নজরদারি করছে শৃঙ্খলা কমিটি৷ প্রয়োজনবোধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে৷ আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ-কথা জানালেন বিজেপির ত্রিপুরা প্রদেশ প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷


সম্প্রতি ত্রিপুরায় বেশ কয়েকজন বিধায়ক দলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন৷ দলীয় কাজকর্মে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন৷ এমন-কি ব্যক্তিগত ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তোষের সাথে অনাস্থাও প্রকাশ করেছেন৷ গতকাল সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস দাস মুখ্যমন্ত্রী এবং দলকে জড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷

এ-সমস্ত বিষয় প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে৷ এ-ব্যাপারে সুব্রতবাবু বলেন, কোনও নেতাই দলের শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন না৷ একাংশ দলীয় বিধায়ক এবং নেতার গতিবিধি শৃঙ্খলা কমিটি নজরে রেখেছে৷ তাঁরা সামগ্রিক বিষয় পর্যালোচনা করছেন৷ প্রয়োজনবোধে শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top