News Flash

  • Home
  • Uncategorized
  • চালককে মারধর, তিন দিন যাবত যান চলাচল বন্ধ আমবাসা-গন্ডছড়া রোডে
Image

চালককে মারধর, তিন দিন যাবত যান চলাচল বন্ধ আমবাসা-গন্ডছড়া রোডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার জগন্নাথপুরে এক গাড়ির চালককে মারধর করার ঘটনার প্রতিবাদে গত তিনদিন ধরে আমবাসা গন্ডাছড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ মঙ্গলবার তৃতীয় দিনেও আমবাসা গন্ডাছড়া সড়কে কোন ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল করেনি৷


তিনদিন ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে যানবাহনের শ্রমিকরা জানান জগন্নাথপুরে গাড়ির চালককে মারধর করার ঘটনার প্রতিবাদে তারা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোটর শ্রমিক এবং মালিকরা৷যতদিন পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হবে ততদিন পর্যন্ত তারা আমবাসা গন্ডাছড়া সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷


একটানা তিনদিন ধরে আমবাসা গন্ডাছড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ এর ফলে যাত্রীদুভর্োগ আরো চরম আকার ধারন করার আশঙ্কা রয়েছে৷অবিলম্বে এই সমস্যার সমাধান করে যাত্রীবাহী যানবাহনে চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সাধারণ মানুষের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top