News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দূর্ঘটনায় হত এক, গুরুতর আহত তিন
Image

পথ দূর্ঘটনায় হত এক, গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ নভেম্বর৷৷ যান সন্ত্রাসের বলি হল এক যুবক৷ ঘটনা সোনামুড়ায়৷ নিহতের নাম কাসেম চৌধূরী৷ বাবা অজি উল্লা চৌধূরী , বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর খিলপাড়া আমতলা৷ পেশায় একটি এন জি ও সংস্থার অধীনে সোনামুড়া এস ডি এম অফিসের আধার সেকসানে চুক্তি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন৷


প্রতিদিনকার মতো আজও সকাল আটটায় বাড়ি থেকে সোনামুড়া কর্মক্ষেত্র এসডিএম অফিসের আধার সেকসানে যোগদানের জন্য গাড়ি করে অফিসে যান৷ অফিসের কাজকর্ম সেরে প্রায় সময়ই লাইন গাড়িতে যাওয়া-আসা করেন৷ কোন সময় গাড়ি পেতে অসুবিধা হলে বন্ধুদের বাইকে বাড়ি চলে আসেন৷ নিজে বাইক চালাতে পারেন না৷ আজ অফিসের কাজ শেষে নলছরের বন্ধু অপু দেবনাথের বাইকে চড়ে অপর বন্ধু উদয়পুর খিলপাড়ার বিশ্বজিৎ শুক্ল দাস সহ তিন বন্ধু মেলাঘর পেট্রোল পাম্প পর্যন্ত আসার জন্য বাইকে আরোহী করে৷ একটু আসার পর সোনামুড়া নতুন পেট্রোল পাম্পের সামনে আসামাত্র একটি মহেন্দ্র বোলেরো প্যাসেঞ্জার গাড়ির সাথে সংঘর্ষে তিন বন্ধুই আহত হন৷ স্থানীয় জনগণের সহযোগিতায় সোনামুড়া হাসপাতালে তিন জনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত বলে ঘোষণা করেন৷ অন্য দুই বন্ধুর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top