News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন পাচ্ছেন না কর্মচারীরা, গন্ডছড়ায় বিদ্যুৎ অফিসে তালা
Image

বেতন পাচ্ছেন না কর্মচারীরা, গন্ডছড়ায় বিদ্যুৎ অফিসে তালা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ নভেম্বর৷৷ গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের চুক্তিবদ্ধ কর্মীরা গত দুই মাস যাবৎ বেতন পাচ্ছে না৷ এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর দিকে চুক্তিবদ্ধ কর্মীরা গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷


ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে অফিসের কাজ কর্ম স্বাভাবিক রাখার চেষ্টা করে৷ চুক্তিবদ্ধ কর্মীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত তাদের বেতনের বকিয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে৷ এদিকে হঠাৎ করে অফিসে তালা পড়ার কারনে এই দিন মহকুমার দূরদূরান্ত এলাকা থেকে আসা শত শত ভুক্তা বিদ্যুৎ বিলের টাকা জমা দিতে পারে নি৷


উল্লেখ্য গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তর বেসরকারী কোম্পানির হাতে চলে যাওয়ায় একদিকে যেমন মহকুমার সাধারণ মানুষ সঠিক ভাবে পরিষেবা পাচ্ছে না, অন্য দিকে ভুক্তাদের হাতে মাসের শেষে মর্জিমাফিক বিল ধরিয়ে দিচ্ছে৷ এতে করে বেসরকারী বিদ্যুৎ পরিষেবায় গোটা মহকুমাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top