News Flash

  • Home
  • Uncategorized
  • কুম্ভের মেলায় প্রয়োজন করোনা প্রতিষেধকের, দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
Image

কুম্ভের মেলায় প্রয়োজন করোনা প্রতিষেধকের, দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি. স.): মঙ্গলবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, করোনা প্রতিশোধক যখন বন্টন করা হবে তখন আগামী বছর হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলাকেও যেন গুরুত্ব দেওয়া হয়।


 এদিন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, ‘ আমরা বিশ্বাস করি করোনা প্রতিষেধক শীঘ্রই আমাদের বিশেষজ্ঞরা তৈরি করবে। প্রতিষেধকের সরবরাহ সুনিয়জিত ভাবে করার জন্য এখন থেকেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের কুম্ভের মেলার আয়োজন করা হবে। সেখানে বিপুল জনসমাগম হবে। এই মেলা আয়োজনের সময় পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। প্রতিষেধক সরবরাহ করার সময় কুম্ভের মেলাকে যেন মাথায় রাখা হয়। স্টিয়ারিং কমিটির গঠন করা হয়েছে। জেলাস্তরে টাস্কফোর্স গঠন করা হয়েছে।


এদিনের বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী বলেন, দেশের আট রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই সকল রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top