News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে দুইজনের অস্বাভাবিক মৃত্যু
Image

রাজ্যের পৃথক স্থানে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড়কুমারী মালাকার পাড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে কলেজটিলা আউট পোস্টের পুলিশ গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷


এদিকে কল্যাণপুর থানা এলাকায় খাস কল্যাণপুরে সোমবার সকালে এক দিনমজুর নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম সুবোধ শীল৷ ফাঁসিতে শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, অভাব অনটনের কারণেই ঐ শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷


ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
প্রসঙ্গত, রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে তথ্যাভিজ্ঞ মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ এই ব্যাপারে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে দাবী উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top