News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ছড়ার জলে উদ্ধার মহিলার মৃতদেহ
Image

খোয়াইয়ে ছড়ার জলে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ নভেম্বর৷৷ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খোয়াই থানার চা বাগান এলাকায়৷ মৃত মহিলার নাম সপ্ণা মুন্ডা(৪৫) স্বামী মৃতঃ নিপেন মুন্ডা৷ মৃত মহিলার উত্তর রামচন্দ্র ঘাট এলাকার বাসিন্দা৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ১১ টায় কৃষকরা মাঠে কাজ করার সময় খোয়াই থানাধিন ধলাবিল চা বাগান পঞ্চায়েত এলাকার মৃদনা ছাড়া মধ্যে এক মহিলার দেহ দেখতে পান কয়েকজন৷ এরপরই তাঁরা খবর দেন স্থানীয়দের৷ খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ স্থানীয়রা মহিলাকে চিনতে পেরে মহিলার ছেলেদের খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে আসে মৃতার দুই ছেলে৷ ঘটনাস্থলে পুলিশ এসে মহিলার পচাগলা দেহ ছড়ার জল থেকে সংগ্রহ করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালের মর্গে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার মহিলা নিজ বাড়ি থেকে বের হয় মৃদনা ছড়ার শামুক খোঁজর জন্য জন্য৷ মহিলা আর বাড়ি ফিরেনি৷ তবে থানায় কোন মিসিং ডায়রিও করা হয়নি৷ মৃতার ছেলেরা গতকাল অনেক খুজাখুজির পর পায়নি৷ আজ মৃতদেহ পাওয়ার পর মৃতার ছেলেরাই শনাক্ত করণ করে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর কি কারনে মৃত্যুর হয়েছে কারণ জানা যাবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top