News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে : আইপিএফটি
Image

পানিসাগরে সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে : আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে পানিসাগরে সংঘর্ষ এবং দু’জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে শাসক জোট শরিক আইপিএফটি৷ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ণে রাজ্য সরকারকে অবিলম্বে যথপোযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আইপিএফটি৷


আজ রাতে সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার প্রয়াস চলছে৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে জয়েন্ট মোভমেন্ট কমিটি পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে৷ শনিবার পানিসাগরে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা এবং কাঠমিস্ত্রি শ্রীকান্ত দাসের মৃত্যুর জন্য তিনি জয়েন্ট মোভমেন্ট কমিটিকে দায়ি করেছেন৷ অবিলম্বে ওই কমিটির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে তিনি দাবী জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, জেএমসির নেতৃবৃন্দের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে শান্ত হয়ে বসে থাকবে না আইপিএফটি৷

এদিন তিনি শ্রীকান্ত দাস এবং বিশ্বজিৎ দেববর্মার পরিবারকে কুড়ি লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবী রেখেছেন৷ সাথে তিনি রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন৷ তবে, ওই ঘটনা ষড়যন্ত্রের অভিযোগ এনে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দাবী করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top