News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী পুনর্বাসন নিয়ে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ জনজাতি মোর্চার
Image

শরণার্থী পুনর্বাসন নিয়ে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ জনজাতি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ও পানিসাগরে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি জনজাতি মোর্চা৷ মোর্চার সহসভাপতি কার্ত্তিক জমাতিয়া বলেন, ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে কাঞ্চনপুরে লাগাতর ধর্মঘট এবং গতকাল পানিসাগরে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে মারপিট, গাড়ি ভাঙচুর এবং দুইজনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সমস্ত জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি৷


তিনি বলেন, ত্রিপুরা মিশ্র জনবসতির রাজ্য৷ দীর্ঘ সময় ধরে এই রাজ্যে জাতি জনজাতি মিলেমিশে বসবাস করছেন৷ উৎসব ও নানা অনুষ্ঠান একত্রিত হয়ে পালন করছেন৷ ফলে, অশান্তি কোনভাবেই কাম্য নয়৷ তিনি বলেন, মিজোরাম থেকে বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীরা দীর্ঘকাল ধরে অমানবিক কষ্টে জীবন যাপন করছেন৷ তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সম্প্রতি বাধা দেওয়া হচ্ছে৷ বিজেপি জনজাতি মোর্চা এর তীব্র নিন্দা জানাচ্ছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top