News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে বেধে মারধর, গ্রেপ্তার পাঁচ
Image

গৃহবধূকে বেধে মারধর, গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ রাজধানীর চন্দ্রপুর টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি এয়ারপোর্ট থানার অন্তর্গত দিঘালিয়া কৃষ্ণ কলোনি এলাকায়৷ ন্যাক্কার জনক এই ঘটনাটি ঘটে শনিবার দুপুরে৷ ঘটনার বিবরণে জানা যায় এলাকার এক মহিলার স্বামীর সাথে নির্যাতিতার অবৈধ সম্পর্ক রয়েছে, এই অভিযোগ তুলে শনিবার নির্যাতিতাকে বিদ্যুতের খুঁটির সাথে বেধে বেধড়ক ভাবে নির্যাতন করা হয়৷


জানা যায় নির্যাতিতা শনিবার মেয়ের বাড়িতে গিয়েছিল৷ মেয়ের বাড়ি থেকে নির্যাতিতাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে অভিযুক্তরা৷ পরে এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেধে নির্যাতিতাকে মারধর করা হয়৷ এমনকি নির্যাতিতার মেয়ে মাকে বাচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা৷ ঘটনার পর শনিবার বিকালে নির্যাতিতার পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়৷ সেই মোতাবেক পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷

এসডিপিও প্রিয়া মাধুরি মজুমদার জানান শনিবার দুপুরে বিট পুলিশ পেট্রোলিং করার সময় ঘটনাটি তাদের নজরে আসে৷ তখন বিট পুলিশ অফিসার ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশকে জানায়৷ দ্রুত থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরবর্তী সময় নির্যাতিতার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে সবিতা ঘোষ, রূম্পা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ ও ঝুমা ঘোষ নামে ৫ জ জনকে আটক করা হয়েছে৷ রবিবার ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে এই ঘটনার সাথে আর কে কে যুক্ত রয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top