News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৫২০৯
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৫২০৯

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): উৎসবের মরসুমে করোনার দৌরাত্ম্য অব্যাহত গোটা ভারতজুড়ে। বিগত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত ৪৫ হাজার ২০৯। নিহত ৫০১। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২২৭। সুস্থ হয়ে উঠেছে ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭।

এই মুহূর্তে গোটা দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২। এই নিয়ে টানা ১৫ দিন আক্রান্তের সংখ্যা দৈনিক ৫০ হাজারের নিচে ছিল। শেষবার ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে ছিল ৭ নভেম্বর। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৭৮। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কেরল ও দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৯৮২ ও ৩৯ হাজার ৭৪১।


 ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ১৩৪। শুধুমাত্র ২১ নভেম্বর করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৭৫ হাজার ৩২৬।
 শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬.৯৩ শতাংশ। সুস্থতার হার ৯৩.৬৭ শতাংশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top