News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড অ্যান্টিজেনের তুলনায় বেশি পরীক্ষা হয়েছে আর টি – পিসিআর পদ্ধতিতে, দিল্লি প্রসঙ্গে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Image

রেপিড অ্যান্টিজেনের তুলনায় বেশি পরীক্ষা হয়েছে আর টি – পিসিআর পদ্ধতিতে, দিল্লি প্রসঙ্গে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): করোনার ক্ষেত্রে রেপিড অ্যান্টিজেনের তুলনায় আর টি – পিসিআর পদ্ধতিতে বেশি পরীক্ষা হয়েছে দিল্লিতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে দিল্লিতে করোনা চিকিৎসা সুষ্ঠুভাবে করার জন্য ডিআরডিও তরফ থেকে ২৫০টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে।


 দিল্লি সরকারের পাশাপাশি রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে একনাগাড়ে কাজ করে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা পরিস্থিতি তত্ত্বাবধান করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উৎসব এবং শীতকালের মরসুমে দিল্লিতে করোনা রোধ করার জন্য ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে করোনা রোগীর খোঁজে প্রতিটা বাড়িতে সমীক্ষা চালানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত দিল্লির ৩ লক্ষ ৭০ হাজার ৭২৯ মানুষকে এই সমীক্ষার অধীনে আনা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে দিল্লিতে বেড়ে চলা করোনা পরিস্থিতি মোকাবিলা করতে এইমস হাসপাতাল আরো ২০৭ জন জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করতে চলেছে। জাতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর দিল্লিতে আগে যেখানে দৈনিক ২৭ হাজার পরীক্ষা আরটি- পিসিআর এর মাধ্যমে করোনা পরীক্ষা করত। এখন সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৭ হাজার ২০০।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top